Wednesday, March 21, 2018

নেভাল একাডেমিতে ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’ উদ্বোধন

চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা সাড়ে ১১টায় এর উদ্বোধন করেন তিনি। ২০১০ সালের ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬টি পৃথক ভবন ও অবকাঠামোর সমন্বয়ে নির্মিত আধুনিক এ কমপ্লেক্সটিতে যুক্ত করা হয়েছে সিম্যানশিপ, অ্যান্টি সাবমেরিন, গানারি ও কমিউনিকেশন মডেলরুম, চার্টরুম, সুপরিসর লাইব্রেরি, কম্পিউটার ও ল্যাংগুয়েজ ল্যাব এবং আধুনিক অডিটরিয়াম। এ ছাড়া বিজ্ঞান ও কারিগরি প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণের জন্য রয়েছে সাতটি বিভিন্ন ধরনের বিজ্ঞানাগার। প্রধানমন্ত্রী চট্টগ্রামে আজ ১৪ হাজার কোটি টাকার ৪১টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এ ছাড়া বিকালে পটিয়ায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর জনসভার জন্য এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠ। প্রধানমন্ত্রীর জনসমাবেশে ঢুকতে নির্ধারণ করা হয়েছে তিনটি প্রবেশপথ। এর মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের গেটকে মূল প্রবেশপথ রাখা হয়েছে। মাঠের দক্ষিণ পাশে রাখা হয়েছে দুটি প্রবেশপথ। এর একটিতে সমাবেশে নগর ও উত্তর এবং অন্যটিতে দক্ষিণ জেলার নেতাকর্মীরা প্রবেশ করবেন। এ ছাড়া পটিয়া কলেজগেট দিয়ে নারীদের জন্য একটি আলাদা প্রবেশপথ রাখা হয়েছে।

No comments:

Post a Comment