Wednesday, March 21, 2018

বীরপ্রতীক কাঁকন বিবি গুরুতর অসুস্থ

বীরপ্রতীক কাঁকন বিবিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। কাঁকন বিবি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ হার্টের রোগে ভুগছিলেন। নতুন করে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানান ওসমানী মেডিকেলের ডা. মোসাদ্দেক হোসেন।
ডা. মোসাদ্দেক জানান, কাঁকন বিবি হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. নাজমুল ইসলামের অধীনে ভর্তি হলেও আইসিইউতে ডা. সব্যসাচী রায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তিনি জানান, আজ কাঁকন বিবির চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড বসবে। গত বছরের ২১ জুলাই স্ট্রোকে আক্রান্ত হলে ওসমানী মেডিকেলে চিকিৎসা নিয়েছিলেন কাঁকন বিবি। কয়েকদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফেরেন এ মুক্তিযোদ্ধা।

No comments:

Post a Comment