
সাতক্ষীরার
পাটকেলঘাটায় ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের ছয়জনের
মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। মঙ্গলবার রাত ৯টার দিকে এ
দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার কালিগঞ্জ উপজেলার কালিয়াকর গ্রামের
মনিরুজ্জামান শাহিনের ছেলে আশিকুজ্জামান (১২) মেয়ে মিম (৩) শাহিনের মা
আকলিমা খাতুন, একই পরিবারের সদস্য নূরবানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন।
মনিরুজ্জামান বলেন, কালিগঞ্জ থেকে একটি পিকআপ ভাড়া করে তিনি খুলনায় তার
আত্মীয়র জানাজায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ভৈরবনগর পৌঁছালে
খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। “এতে ঘটনাস্থলে ছয়জন
মারা যান। আহত হন আরও সাতজন। হতাহতরা সবাই আমার পরিবারের সদস্য।” আহতদের
সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি জাকির চিকিৎসকের বরাতে বলেন,
আহত সবার অবস্থা আশংকাজনক। তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ উদ্ধার
করে ওই সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
No comments:
Post a Comment