
নারায়ণগঞ্জ
কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার ভোর রাতে সদর
উপজেলার আলীরটেক এলাকায় র্যাবের সঙ্গে এই ‘বন্দুকযুদ্ধে ‘ ঘটনা ঘটে।
র্যাবের দাবি নিহত ব্যক্তিরা ডাকাত। র্যাব জানায়, বন্দুকযুদ্ধে দুই
র্যাব সদস্যও আহত হয়েছেন।
এছাড়া ঘটনাস্থল থেকে গুলিসহ একটি আগ্নেয়াস্ত্র ও
বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। র্যাব-১১ এর সিনিয়র সহকারি
পরিচালক সাংবাদিকদের জানান, ভোরে আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে নৌ-ডাকাত
জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের
ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় র্যাবের
উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষায়
র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত সর্দার জিল্লুরসহ দুই ডাকাত
গুলিবিদ্ধ হলে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুই ডাকাতকে
গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক
তাদের মৃত বলে ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের ঘটনায় র্যাব-১১ এর ডিএডি
ইন্সপেক্টর জহিরুল ইসলাম এবং সৈনিক জামাল আহত হয়েছেন বলেও দাবী করা হয়েছে।
No comments:
Post a Comment