Friday, May 25, 2018

মহেশখালীতে বন্দুক যুদ্ধে ইয়াবা ব্যবসায়ী মোস্তাক নিহত, গুলি ও কার্তুজ উদ্ধার


এম রমজান আলী মহেশখালীঃ
মহেশখালীতে বন্দুক যুদ্ধে ইয়াবা ব্যবসায়ী মোস্তাক নিহত, গুলি ও কার্তুজ উদ্ধার। বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল এলাকার বাসিন্দা আনোয়ার পাশার পুত্র মোস্তাক মিয়া (৩২) নিহত হয়েছে। থানা সুত্রে জানাগেছে, ২৪ মে রাত ১০টার দিকে দু’পক্ষ ইয়াবা ব্যবসা নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে বন্দুক যুদ্ধে মোস্তাক নিহত হয়েছে। থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় তৈরী অস্ত্র ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে। এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, দীর্ঘ দিন ধরে মোস্তাক ইয়াবা ব্যবসায় চালিয়ে যাচ্ছে ২৪ মে ইয়াবা ব্যবসা নিয়ে কথা কাটাকাটিঁর একপর্যায়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ লেগে যায় ঘটনাস্থলেই সে গুলিবিদ্ধ হয়ে মারা যান, পুলিশ অভিযান চালিয়ে ৩টি দেশীয় তৈরী অস্ত্র ও ৭ টি তাজা কার্তুজ উদ্ধার করেছে। পুলিশ সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে।  

No comments:

Post a Comment