মিয়ানমার থেকে আসা রেকর্ড পরিমাণ মাদক আটক মালয়েশিয়ায়
সিটিজিনিউজ
ডেস্কঃ: মিয়ানমার থেকে নৌপথে আগত ১.২ টন মাদক
বোঝাই জাহাজ আটক করেছে মালয়েশিয়া। ক্রিস্টাল মেথামফেটামাইন নামক আটককৃত এ
মাদক ইয়াবা হিসেবে পরিচিত। চায়ের প্যাকেটে করে এ রেকর্ড পরিমাণ চোরাচালান
মিয়ানমার থেকে ুুমালয়েশিয়ায় আসছিল বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
নৌবন্দর কর্তৃপক্ষ জানায়, মিয়ানমারের ঈয়াঙ্গুন থেকে ছাড়া জাহাজটি থেকে
মালয়েশিয়ার কুয়ালালামপুরের উপকণ্ঠে অবস্থিত পোর্ট ক্ল্যাঙ বন্দরে প্রায় ৭১
মিলিয়ন রিঙ্গিতের (মালয়েশিয়ান অর্থ) সমপরিমাণ ১হাজার ১৮৭ কেজি মাদক উদ্ধার
করা হয়। কাস্টমস বিভাগের পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল সুব্রমনিয়াম থোলাসি
বলেন, এ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় একটি মাদকবাহী জাহাজ উদ্ধার করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহে মিয়ানমারের তিন নাগরিক ও মালয়েশিয়ার ৩
নাগরিক কে আটক করা হয়েছে। তবে পুরো বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে বলেও জানান
থোলাসি।
উল্লেখ্য, বর্তমানে পুরো এশিয়াজুড়ে মেথামফেটামাইনের আশংকাজনকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডেও এ বছর রেকর্ড পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়। রয়টার্স
উল্লেখ্য, বর্তমানে পুরো এশিয়াজুড়ে মেথামফেটামাইনের আশংকাজনকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডেও এ বছর রেকর্ড পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়। রয়টার্স
No comments:
Post a Comment