Monday, June 25, 2018

টেকনাফে বন্দুকসহ বিদেশী বিয়ার উদ্ধার


স্টাফ রিপোর্টার, টেকনাফ ::
টেকনাফে দেশীয় একনলা বন্দুক, একটি শর্টগান ও ৩টি তাজা গুলিসহ বিদেশী বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড। পৃথক অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড সহকারী-পরিচালক (গোয়েন্দা) লেঃ কমান্ডার বিএন আব্দুল্লাহ-আল-মারুফ জানান, গত শনিবার  রাতে  বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পূর্বজোনের অধীনস্থ সিজি আউটপোস্ট টেকনাফ বাহারছড়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বাহারছড়া সোনালী ব্যাংক নামক এলাকায় পাহাড়ের জঙ্গলের ভিতর থেকে ১ টি দেশীয় একনলা বন্দুক, ১ টি শর্টগান ও ৩ টি তাজা গোলা উদ্ধার করা হয়। এসময় পাহাড়ের জঙ্গলে অবস্থানরত একদল ডাকাত কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে উক্ত ঘটনায় কোন ডাকাত সদস্যকে আটক করা সম্ভব হয়নি।
এছাড়্ াঅপর একটি অভিযানে ২৪ জুন রবিবার ভোররাত সাড়ে ৩ টার দিকে কোস্টগার্ড নাইট্যং পাড়া ঝর্ণার ব্রীজ খাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশী ৬৭০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিয়ারের আনুমানিকমূল্য ৩ লাখ ৩৫হাজার টাকা বলে জানা যায়। উক্ত অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ ও বিয়ারগুলো টেকনাফ থানায় হস্তাান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা।

No comments:

Post a Comment