Thursday, July 19, 2018

কক্সবাজারের মহেশখালীতে উচ্ছেদ অভিযানে এসিল্যান্ড


নিজস্ব প্রতিবেদক।
মহেশখালীর প্রবেশদ্বার উত্তর নলবিলা চালিয়াতলির প্রধান সড়কের পাশে উত্তর নলবিলা মৌজার ১নং খাস খতিয়ানের সরকারী জায়গা অবৈধ দখলমুক্ত করলেন এসিল্যান্ড মহেশখালী। জানা যায়, মহেশখালীর প্রধান দু সড়ক সংলগ্ন চালিয়াতলী ষ্টেশনে দীর্ঘদিন থেকে সরকারী জায়গায় অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী। দোকান গুলো অনেকটা প্রধান সড়কের উপর হওয়ায় যানচলাচলে বিঘœ সৃষ্টি হয় বলে জানান অনেকেই। সরকারী জায়গা অবৈধ দখল ও যানজট নিরসনের লÿ্যে স্থানীয় মেম্বার লিয়াকত আলী লিখিত অভিযোগ দাখিল করেন। অবশেষে গতকাল সাড়ে বারটার সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানে সহায়তা করেন কালারমারছড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জয়নাল আবেদিনসহ স্থানীয় পুলিশ প্রশাসন। অভিযান শেষে অবৈধভাবে বালি বিক্রির অভিযোগে চালিয়াতলী থেকে একটি ডাম্পার গাড়ী জব্দ করেন বলে জানান স্থানীয়রা।  জানা যায়, এসিল্যান্ড হাসান মারুফ মহেশখালীতে যোগদানের পর থেকে বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনার ফলে অবৈধ বালি বিক্রি অনেকটা নিয়ন্ত্রনে আসছে। জানতে চাইলে  এসিল্যান্ড হাসান মারুফ জানান-স্থানীয়দের অভিযোগের প্রেÿিতে সরকারী জায়গা দখলমুক্ত ও যানজট নিরসনের লÿ্যে অভিযান পরিচালনা করা হয়। সরকারী স্বার্থসংশিøষ্ট বিষয়ে যোগাযোগ করা হলে যে কোন সময় প্রয়োজনীয় ব্যবস্থার আশ^াস দেন এসিল্যান্ড হাসান মারুফ।

No comments:

Post a Comment