Thursday, July 19, 2018

কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে এক যুবক নিহত ১ আহত ৪


স্টাফ রিপোর্টার চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে মো. ইকবাল (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় নারীসহ ৪জন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহঃবার বিকেল ৫টার দিকে উপজেলার কোনখালী ইউনিয়নের পুরুত্যাখালী গ্রামে হতাহতের ঘটনা ঘটে। মো. ইকবাল পুরুত্যাখালী গ্রামের মৃত এলাহাদাতের পুত্র বলে জানা গেছে। আহতরা হলেন, ঢেমুশিয়ার নাজেম উদ্দিনের ছেলে সেকাব উদ্দিন সরওয়ার (২৮), আবুুল বশরের স্ত্রী জনোয়ারা বেগম (৫৫), ওসমান গণির স্ত্রী বুলবুল জন্নাত (৩৮) ও রেজাউল করিমের স্ত্রী রোজিনা বেগম (৪০)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, পুরুত্যাখালী এলাকার মৃত এলাহাদাতের বাড়ির উঠানে বসে গল্প করছিল মেহমানসহ ঘরের লোকজন। হঠাৎ প্রচন্ডবেগে বৃষ্টির সাথে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলে ইকবাল মারা যায়। আহত হয় বেড়াতে আসা নারীসহ ৪ জন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, বজ্্রপাতে হতাহতের ঘটনাটি ইউপি চেয়ারম্যান মুঠোফোনে আমাকে জানিয়েছেন।

No comments:

Post a Comment