Thursday, October 11, 2018

মহেশখালী পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার


৩টি বন্দুক ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার
মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী থানা পুলিশের দফায় দফায় অভিযানে অংশ হিসেবে আবার হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া গ্রামে পাহাড়ের ভিতরে পাহাড়ের মধ্যখানে সমতল জায়গায় ৬ মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী হোয়ানক পুইছড়া গ্রামের লাল মোহাম্মদ ফকিরের পুত্র  মোহাম্মদ ইউনুছ (৫০) কে ৩টি দৈশি তৈরী বন্দুক, ১০ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।  মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশের এর নির্দেশে একদল পুলিশ ওই অভিযানে অংশ নেন।  ১০ অক্টোবর বুধবার রাত ৩টার সময় চলে এ অভিযান। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশ আত্মরক্ষার্থে সরকারী জানমাল রক্ষার্থে ২০ রাউন্ড মতো গুলি বর্ষণ করে বলে পুলিশ সূত্র জানা যায়। ইতিমধ্যে মহেশখালীতে সন্ত্রাস ও ইয়াবা বিরোধী বিশেষ অভিযানে ৬ জনের অধিক শীর্ষ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হওয়ার পর অনেক গডফাদাররা আত্মগোপনে চলে গেছে। ফলে অনেকেই চলতি অভিযান থেকে রক্ষা পেতে পুলিশের দফায় দফায় অভিযানে ঠিকতে না পেরে গোপনে সটকে পড়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। পুলিশের প্রশংসনীয় অপারেশনের পর পুরো উপজেলার সন্ত্রাসী ইয়াবার গডফাদাররা আতংকে দিনাতিপাত করছে। লোক চক্ষুর অন্তরালে চলে গেলেও বর্তমানে ঐসব ব্যবসায়ীদের বড়ই বিপদে দিন কাটছে বলে স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে। স্থানীয় লোকজন বলছেন, ওসি প্রদীপের মত সাহসি অফিসার আছে বলেই মহেশখালীতে ঘটেনি তিনি যোগদান করার পর থেকে ঈদের সময়ে সড়কে ডাকাতি, লবণ মাঠে লুটপাট করতে, পারেনি পানের বরজ অবৈধ দখল ।
এদিকে পুলিশের একের একের পর এক অভিযানে ঠিকতে না পেরে- ক্রস ফায়ার আতংকে সন্ত্রাসী,অস্ত্রের কারিগর, জলদস্যুরা ও মাদকের গডফাদারদের কয়েকটি উপ-গ্রুফ স্বাভাবিক জীবনে ফিরে আসতে আইনশৃংখলা বাহীনির কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করতে যাচ্ছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে। তবে অন্যান্য আইনশৃংখলা বাহিনীর চেয়ে পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযান রয়েছে চোখে পড়ার মত মহেশখালীতে। ওসি প্রদীপের ভয়ে সন্ত্রাসীরা ছাড়ছে মহেশখালী। ফলে অপরাধীদের রাজত্ব ছোট হয়ে আসছে অত্র এলাকা।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ পূর্বকোণকে জানান, বুধবার ভোর রাত ৩টার সময় মহেশখালী থানার এস,আই রাজু আহমেদ গাজীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়ানক ইউনিয়নের পাহাড়ী এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ২ টি দেশীয় তৈরী বন্দুক, ১ টি দেশীয় তৈরী এলজি ও ১০ রাউন্ড কার্তুজ সহ হোয়ানক ইউনিয়নের দূধর্ষ সন্ত্রাসী ৬ মামলার পলাতক আসামী মোঃ ইউনুস নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করে।  এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

No comments:

Post a Comment