Monday, October 15, 2018

ঢাকায় নিখোঁজ শিশু রিহানের খোঁজ মেলেনি ১৪ দিন পেরিয়ে গেলেও


ফুয়াদ মোহাম্মদ সবুজ, সংবাদদাতাঃ
রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে থেকে নিখোঁজ ১২ বছেরের শিশুটির সন্ধান গত ১৪ দিনেও মেলেনি। গত ২৪ই সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে মোহাম্মদপুরে বাসার সামনে থেকে সে নিখোঁজ হয়। এবিষয়ে ওই দিন শিশুটির বাবা রতন মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরী জিডি করেন যার নাং ১৯৫৪/২৪/০৯/১৮। নিখোঁজ শিশুর নাম রিহান হোসেন (১২)। সে মোহাম্মদপুরের বিজলী মহল্লার (২০/২১, মসজিদ মার্কেট) রতন হোসেনের ছেলে। সে শ্যামলী এডিনবাগ ইন্টারন্যাশরাল স্কুল এ- কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র। শিশুটির পরিবার ও থানা সূত্রে জানা যায়, রিহান গত ২৪ই সেপ্টেম্বর বাসা থেকে খেলাধুলা করতে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে অনেক খোঁজা খোঁজির পরও তাকে কোথাও খুঁজে পায়নি। হারিয়ে যাওয়ার সময় শিশুটির পরিধানে গোলগলা হাফহাতা গেঞ্জী এবং লাল গোলাপী প্যান্ট ছিলো বলেও জানান তারা। নিখোঁজ শিশুর বাবা রতন বলেন, তার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। সন্তান কিভাবে উধাও হয়ে গেল, তা তারা কোনো ভাবেই বুঝতে পারছেন না। ছেলেটাকে নিয়ে আমার অনেক বড় আশা ছিলো যা এই ঘটনাটি আমাকে থমকে দাড় করায়, তাই স্থানীয় প্রসাশন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষন করেন রতন। নিখোঁজ শিশুর বাবা আরো বলেন যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে তাহলো অনূগ্রহপূর্বক আমার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি ২০/২১, মসজিদ মার্কেট, বিজলী মহল্লা, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ মোবাইল : ০১৯৩৭-৫৯৪৯৫৮।

No comments:

Post a Comment