অাবু বক্কর ছিদ্দিকঃ
ঘুর্ণিঝড় তিতলির প্রভাবে সাগরে অস্বাভাবিক জোয়ারের পানিতে
কুতুবদিয়ার বেশ কয়েকটি নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে । উপজেলার উত্তর
ধ্রুম এলাকার পশ্চিমে জোয়ারের পানিতে বেড়ীবাঁধ ভেঙ্গে ঐ এলাকার কয়েকটি
গ্রাম বর্তমানে পানির নিচে তলিয়ে গেছে । এতে ঐ এলাকার প্রায় কয়েকশত ঘর-বাড়ী
সহ
বহু ফসলি জমি পানিতে ঢুবে যায় । পানিতে ঢুবে গেছে অত্র এলাকার চলাচলের
রাস্তা সহ ভিবিন্ন ফসলি জমি । বর্তমানে ঐ এলাকায় শত শত একর পাকা ধানও
পানিতে তলিয়ে যাওয়ায় এতে কৃষকের মাথার উপর যেন অাকাশ ভেঙ্গে পড়েছে । ধ্রুম
ছমুদিয়া অালিম মাদ্রাসার ইংরেজী প্রভাষক মোঃ অাব্দুল করিম জানান , উত্তর
ধ্রুমের পশ্চিমে বেড়ীবাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়ায় কৃষকের পাকা ধানও পানিতে
তলিয়ে গেছে । এতে কৃষকের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান । তিনি অারো বলেন ,
কুতুবদিয়ার চতুর্পাশে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ না করলে অচিরেই বাংলাদেশের
মানচিত্র থেকে এ দ্বীপটি মুছে যাবে বলেও জানান । তাই কুতুবদিয়া কে রক্ষা
করতে হলে অাগে বেড়ীবাঁধ নির্মাণের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি ।

No comments:
Post a Comment