নির্বাচনের মাঠে তরুণ আওয়ামীলীগ নেতা খলিল উল্লাহ চৌধুরী

জানা যায়, গত চারদিনে চকরিয়া-পেকুয়া আসনে লড়াই করতে ২৪জন আওয়ামীলীগ নেতা ধানমন্ডীস্থ দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম কিনেছেন। ইতোমধ্যে অনেকেই জমাও দিয়েছেন। এসব নেতারা তাদের মনোনয়ন নিশ্চিত করতে ঢাকায় অবস্থান করছে। এই নির্বাচনে তরুণ পরিচ্ছন্ন ভাবমূর্তি নতুন মুখ আশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা। স্বচ্ছ ভাবমূর্তি, জনগণের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, এলাকায় সুপরিচিত, সৎ, দক্ষ সংগঠক, নিষ্ঠাবান ও শিক্ষিত তরুণদের দলীয় মনোনয়ন দেওয়ার দাবিও জানিয়েছেন। এদিকে মনোনয়ন প্রত্যাশী ২৪জন আওয়ামীলীগ নেতা মনোনয়ন নিশ্চিত করতে ঢাকায় অবস্থান করছে। একইভাবে চকরিয়া পৌরসভা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের তরুণ আওয়ামীলীগ নেতা খলিল উল্লাহ চৌধুরীও (৩৩) মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। তিনিও ১১ নভেম্বর ধানমন্ডিস্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই নির্বাচনে অন্যান্যদের মতো তরুণ আওয়ামীলীগ নেতা খলিল উল্লাহ চৌধুরীও মনোনয়ন ফরম সংগ্রহ চমক সৃষ্টি করেছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্ব বড়ভেওলা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে আলোচনা আসেন। সেখানে তিনি সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন। খলিল পূর্ববড়ভেওলা ইউনিয়নে জন্মগ্রহন করলেও চকরিয়া পৌরশহরে রাজনীতির মাঠে সরব ছিলেন। বিএনপি-জামায়াতের জালাও পোড়াও ও ধংসাত্বক রাজনীতির বিরুদ্বে অগ্রনী ভূমিকা পালন করেছেন এই নেতা। তাকে মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান তরুণ আওয়ামীলীগ নেতা খলিল উল্লাহ চৌধুরী।
No comments:
Post a Comment