নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের আলোচিত সংসদীয় আসন উখিয়া-টেকনাফ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আজ মনোনয়ন ফরম জমা দিচ্ছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সনামধন্য আইনজীবি, স্বৈরাচার বিরোধী আন্দোলনের তুখোড় ছাত্রনেতা, বিগত ৩২ বছর ধরে বিএনপি’র রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত থেকে জাতীয়তাবাদী শক্তির দুঃসময়ে অত্যন্ত সাহসী ভুমিকা পালনকারী জিয়া সৈনিক এডভোকেট সালাহ উদ্দীন সিকদার । ১৯৮৭ ইং তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে অদ্যবদি বিভিন্ন উপজেলা , জেলা , বিভাগীয় এবং কেন্দ্রীয় রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার অনন্য ভুমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি, সদস্য-বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, সদস্য-ঢাকা আইনজীবী সমিতি, সদস্য-ঢাকা কর আইনজীবী সমিতি, সাংগঠনিক সম্পাদক-জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট, সাধারন সম্পাদক-জাতীয় বিশ^বিদ্যালয় আইনজীবী সমিতি, যুগ্ম-সাধারন সম্পাদক-ঢাকাস্থ ‘বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতি’ ঢাকা,যুগ্ম-সাধারন সম্পাদক-বাংলাদেশ মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্ট ইউনিট, ঢাকা, যুগ্ম-সম্পাদক-এডভোকেট ফাউন্ডেশন অব বাংলাদেশ, সাবেক সিঃ সহ-সভাপতি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, কেন্দ্রীয় কমিটি, সাবেক সিঃ সহ-সভাপতি- জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, সেন্ট্রাল ল কলেজ, সাবেক সাধারন সম্পাদক –জাতীয়তাবাদী ছাত্রদল টেকনাফ থানা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিষ্টাতা। উল্লেখ্য যে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের মনোনয়ন প্রত্যাশী হিসাবে গত ১৩ নভেম্বর বিএনপি’র মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছেন। আজ শুক্রবার বাদে জুমা আবেদন ফরম বিএনপি’র মনোনয়ন বোর্ডে জমা দেবেন বলে সীমান্ত শহর টেকনাফের বনেদি পরিবারের বাসিন্দা ও স্বচ্ছ রাজনৈতিক এডভোকেট সালাহ উদ্দীন সিকদার জানিয়েছেন। তরুন আইনজীবী এডভোকেট সালাহ উদ্দীন সিকদার কক্সবাজার আইন কলেজের সাবেক অধ্যক্ষ এডভোকেট নুরুল হক চৌধুরীর কণ্যা এডভোকেট রেবেকা নুর চৌধুরীকে বিয়ে করেছেন এবং বিগত ৩ দশক ধরে বিএনপি’র রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। জাতীয় যুব আইনজীবী ঐক্যফ্রন্টের নেতা সুনিপুন ব্যাক্তি ইমেজের অধিকারী এ বরেন্য ব্যাক্তিত্ব উখিয়া-টেকনাফের সর্বস্থরের জনগন ও সকল মসজিদের ইমাম সহ মাদ্রাসার আলেমদের নিকট দোয়া কামনা করেন।

No comments:
Post a Comment