নারায়নগঞ্জে ভুমিদস্যুদের কবলে অসহায় কোরানের হাফেজ এমনটি অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, নারায়ণগঞ্জের বন্দরে এক কোরআনের হাফেজের বাড়ি জবর দখলের অপচেষ্টার অভিযোগ ভূমিদস্যু আদু গংদের বিরুদ্ধে। এ বিষয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় অক্টোবর মাসে একটি সাধারণ ডায়েরি (বন্দর থানা জিডি নং ৫২০, তারিখ: ১১/১০/১৮) করেছে ভুক্তোভূগি হাফেজ আল আমিন মিয়া। জিডি সূত্রে জানায় যায়, বন্দর দক্ষিণ লক্ষণ খোলা এলাকার মৃত আবু দাউদ মিয়ার ছেলে হাফেজ আল আমিন উক্ত মৌজার সাড়ে বরো শতাংশ জমি দীর্ঘ ১৬ বছর আগে ক্রয় করেন। এবং সেই সময় থেকে বাড়ি নির্মাণ করে তিনি উক্ত স্থানে বসবাস করে আসছেন। সম্প্রতি দক্ষিণ লক্ষন খোলা এলাকার আবুল হোসেন আদু, নাসির উদ্দিন নছু এবং সাহাবুদ্দিন নামে কয়েক ব্যক্তি হাফেজ আল আমিনের বাড়ি জোর পূর্বক দখল করার চেষ্টা করে। এমনকি তার বাড়ির ভাড়াটিয়াদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও খুন জখমের হুমকি দিয়ে আসছে। বিষয়টি স্থানীয় ভাবে বেশকবার মীমাংসা করার চেষ্টা করা হলেও তার সমাধান হয় নাই।
বরং আদুগংরা আরো বেশী বেপরোয়া হয়। এর ফলে গত ১১ অক্টোবর সকালে আদুগংরা পুনরায় হাফেজ আল আমিনের বাড়িতে গিয়ে ভাড়াটিয়াদের অকথ্য ভাষায় গালাগালি করে এবং তাদের নিজের নামে একটি সাইনবোর্ড লাগায়। বিষয়টি হাফেজ আল আমিন তার ভাড়াটিয়াদের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আদু গংদের বাধা প্রদান করে। এসময় আদু গং হাফেজ আল আমিনের উপর ক্ষিপ্ত হয়ে তাকে মারতে উদ্দত হয়। এসময় আদু গং হাফেজ আল আমিনের সম্পত্তি জোর পূর্বক দখল করে নেয়ার হুমকি ধামকি প্রদান করে। বিষয়টিতে হাফেজ আলামিন ভিত হয়ে বন্দর থানায় ওইদিনই একটি সাধারণ ডায়েরী করেন। এদিকে আদু গংদের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানিয়েছেন, তারা প্রায়ই অন্যের সম্পত্তি দখলের চেষ্টা করেন। যেই সম্পত্তি দখলের চেষ্টা করেন সেখানে আগে একজন ভূয়া ওয়ারিশ দাড় করান। পরে সেই ওয়ারিশের কাছ থেকে সম্পত্তির পাওয়ার নেন। তারপরে সম্পত্তির প্রকৃত মালিকের সাথে বিষয়টি নিয়ে আলাপ করেন।প্রথমে মালিকের কাছে মোটা অংকের টাকা দাবী করেন। যদি টাকা দিতে অস্বীকৃতি জানান তাহলে বিভিন্ন রকম হয়রানি করেন। এছাড়া হুমকী ধামকি ও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করেন। আর তাদের এসব কাজের জন্য তারা বেছে নেন নিতান্তই অসহায় বা সহজ সরল কোন ব্যাক্তিকে। যাদের ভয়ভীতি দেখালে টাকা আদায় করা যাবে। ঠিক তেমনি সহজ সরল এক ব্যাক্তি হাফেজ আল আমিন। যিনি কিনা একজন কোরআনের হাফেজ।খুব সাদামাটা জীবন যাপন তার। হাফেজ আল আমিনের সাথে কথা বলে জানা যায়, তার নামীয় সাড়ে বারো শতাংশ সম্পত্তিটি সম্প্রতি তিনি বিক্রি করে অনত্র বাড়ি করবেন। সম্পত্তি বিক্রির করার জন্য যখন তিনি বিভিন্ন জনের সাথে আলাপ করেন তখন আদু গংরা তার কাছে মিষ্টি খাওয়ার জন্য ১৫ লক্ষ্য টাকা দাবী করেন। তিনি ১৫লক্ষ্য টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার ওই সম্পত্তির বিরুদ্ধে একজন ভূয়া দাবীদার দাড় করিয়ে নিজেদের নামে পাওয়ার নিয়ে আল আমিনের বাড়িতে একটি সাইনবোর্ড লাগায়। বিষয়টি মিমাংশার জন্য আদু গংগদের সাথে কথা বললে তারা আল আমিনকে কমপক্ষে ৮লক্ষ্য টাকা দিতে বলেন।তাহলে তারা সেই সম্পত্তির প্রতি নাদাবী দিয়ে দিবে। আল আমিন তাদেরকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আদুগংরা বিভিন্ন সময় তাকে হুমকি ধামকী দিতে থাকে। একপর্যায়ে তার বাড়িতে গিয়ে ভাড়াটিয়াদেরও হুমকি ধামী দিতে থাকে। এমন অবস্থায় আল আমিন নিরাপত্তারহীনতায় নিজের বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছে। এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে নাছির উদ্দিন ওরফে নছুর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন না ধরায় তাদের বক্তব্য জানা যায়নি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment