স্পোর্টস রিপোর্টার: ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টারের দুই বড় দল ম্যানসিটি, ম্যানইউ জিতলেও পারেনি লন্ডনের বড় দুই দল চেলসি ও আর্সেনাল। এ দু’টি দল ড্র করেছে। বুধবার অন্যান্য খেলায় চমক দেখিয়ে টটেনহ্যাম হারিয়েছে লিভারপুলকে আর সোয়ানসি সিটি হারিয়েছে নিউক্যাসলকে।
শীর্ষস্থান অক্ষুণ্ন ম্যানইউ ঘাম ঝরানো জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্টহ্যামকে ১-০ গোলে হারিয়েছে গেল বারের রানার্সআপরা। নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শুরুতেই ওয়েস্ট হ্যামের বিপক্ষে এগিয়ে যায় ম্যানইউ। রবিন ফন পার্সির করা মওসুমের দ্রুততম গোলে বড় জয়েরই প্রত্যাশা করেছিল অল রেডরা। মাত্র ৩২ সেকেন্ডে গোলটি করেন ফন পার্সি। তবে পিছিয়ে পড়া সত্ত্বেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে ম্যাচের বাকি সময়ে ফার্গুসনের দলকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয় ওয়েস্ট হ্যাম। জিতেছে ম্যানসিটিও এদিকে উইগানের মাঠে প্রথমার্ধে গোল না পেলেও ৬৯ মিনিটে বালোতেল্লির ও ৭২ মিনিটে জেমস মিলনারের গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে ম্যানসিটি। এ জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ম্যানইউ’র ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রবার্তো মানচিনির দল। শীর্ষে থাকা ম্যানইউ থেকে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা। ১৪ ম্যাচে ম্যানসিটির সংগ্রহ ৩২ পয়েন্ট। সমান ম্যাচে ম্যানইউ’র সংগ্রহ ৩৩। আবারও ড্র চেলসির এদিকে কোচ পরিবর্তন হলেও ড্র ও হারের বৃত্ত থেকে বেরোতে পারেনি চেলসি। নতুন কোচ রাফায়েল বেনিতেজকে দ্বিতীয় ম্যাচেও জয় এনে দিতে পারেননি শিষ্যরা। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপপর্বে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে গতবারের চ্যাম্পিয়ন চেলসি। এ কারণে চাকরি হারিয়েছেন চেলসির কোচ রবার্তো ডি. মাত্তিও। রাফায়েল বেনিতেজকে দায়িত্ব দিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করেছিল চেলসি কর্মকর্তারা। কিন্তু নতুন কোচও কিছুই দিতে পারছেন না। আগের ম্যাচে ম্যানসিটির সঙ্গে ড্র করার পর বুধবার রাতে ফুলহ্যামের সঙ্গেও পয়েন্ট ভাগাভাগি করেছে অল ব্লুজরা। দু’দলের কেউই কোন গোল করতে পারেনি খেলায়। তবে শীর্ষে থাকা ম্যান ইউ থেকে ৭ পয়েন্ট পেছনে থাকলেও বেনিতেজ এখনও লীগ শিরোপার ব্যাপারে আশাবাদী। এগিয়েও ড্র আর্সেনালের
এভারটনের বিপক্ষে প্রথম মিনিটেই থিও ওয়ালকট গোল করে আর্সেনালকে এগিয়ে দেন। ৫২ সেকেন্ডের ওই গোলটিই এবারের দ্রুততম ছিল কিন্তু পরের ম্যাচেই তা ভেঙে দেন ফন পার্সি। ২৮ মিনিটের সময় ফেলানি গোল করে এভারটনকে খেলায় ফেরান। পরে অবশ্য খেলার ধারা অনুসারে জিততে পারতো এভারটনই। দিনের অপর ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ আলবিয়ন ৩-১ গোলে সোয়ানসি সিটির বিপক্ষে হেরে যাওয়ায় তালিকায় চতুর্থ স্থানে নেমে গেছে তারা। এদিকে গ্যারেথ বেলের জোড়া গোলে টটেনহ্যাম ২-১ গোলে লিভারপুলকে হারিয়েছে। ফলে তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম। আর লিভারপুল এখন ১৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে।

No comments:
Post a Comment