স্পোর্টস রিপোর্টার: পাঁতানো ম্যাচ নিয়ে মিডিয়ার সামনে প্রকাশ্যে কথা বলায় এক মাসের নিষেধাজ্ঞা রয়েছে ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যানেজার আমের খানের কাঁধে। নিষেধাজ্ঞা থাকাবস্থায় তিনি দলের সঙ্গে ফুটবল মাঠে প্রবেশ করতে পারবেন না। কিন্তু গতকাল বাফুফে’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিষেধাজ্ঞা ভেঙে মাঠে প্রবেশ করেন তিনি। শুধু নিষেধাজ্ঞাই ভঙ্গ করেননি, বাফুফের বাইলজ অমান্য করে মোবাইল ফোন হাতে নিয়ে মাঠে প্রবেশ করেছেন। ম্যাচ শুরুর ৩৪ মিনিট পর বাফুফে’র কর্মকর্তাদের দৃষ্টিতে আসেন ব্রাদার্সের এ কর্মকর্তা। পরে তাকে ফোন করে মাঠ থেকে বের করে দেয়া হয়। এ বিষয়ে পেশাদার লীগের সহকারী ম্যানেজার জাবের বিন তাহের আনসারী জানান, ‘আগামী ১১ই ডিসেম্বর পর্যন্ত আমের খানের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে তিনি কিভাবে মাঠে প্রবেশ করেছেন সেটা পরিষ্কার নয়। আমরা তাকে দেখার সঙ্গে সঙ্গেই মাঠ থেকে বের করে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি লীগ কমিটিকে জানানো হবে। পরবর্তীতে কি করণীয় সেটা তারাই ভাল বলতে পারবে।’
Friday, November 30, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment