Friday, May 31, 2013

বোমা বিস্ফোরণ

বাহরাইনের রাজধানী মানামার বাইরে গত বুধবার রাতে শিয়া-অধ্যুষিত বনি জামারা গ্রামে বোমা বিস্ফোরণে পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। পুলিশ বলছে, ‘সন্ত্রাসবাদীরা’ ওই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানান,  তাঁদের এক আহত সদসস্যের অবস্থা গুরুতর। শিয়া সংখ্যাগরিষ্ঠ বাহরাইনের শাসকেরা সংখ্যালঘু সুন্নি সম্প্রদায়ের। সংস্কার ও অধিকতর অধিকারের দাবিতে বিক্ষুব্ধ শিয়ারা সাম্প্রতিক সময়ে সহিংস বিক্ষোভ করেছে। তবে সেখানে বোমা বিস্ফোরণের ঘটনা খুবই বিরল। এএফপি।

No comments:

Post a Comment