ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড আফগানিস্তানে তাঁর দেশের
প্রধান সামরিক ঘাঁটিতে দীর্ঘ সময় ধরে ৮০ থেকে ৯০ জন আফগান নাগরিককে আটক
রাখার কথা নিশ্চিত করেছেন। আটক কয়েকজনের আইনজীবী যুক্তরাজ্যে বলেছেন,
অভিযোগ দায়ের ছাড়া এভাবে আটক রাখা বেআইনি হয়ে থাকতে পারে। ব্রিটিশ
প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড ওই আফগানদের আটক রাখার খবর নিশ্চিত করে
বলেন, তাঁদের মুক্তি দেওয়া যুক্তরাজ্যের সেনাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে
পারে। আটক ব্যক্তিদের মধ্যে আটজনের পক্ষে কর্মরত যুক্তরাজ্যের কয়েকজন
আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই আফগান নাগরিকদের অনেকে প্রায়
১৪ মাস ধরে আটক অবস্থায় রয়েছেন। তাঁদের আটক রাখার বৈধতা খতিয়ে দেখতে
হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। আগামী জুলাইয়ের শেষ নাগাদ শুনানির
সম্ভাবনা রয়েছে। আফগানিস্তানে সন্দেহভাজন ব্যক্তিদের সর্বোচ্চ ৯৬ ঘণ্টা
পর্যন্ত আটক রাখার অধিকার তাদের দেওয়া হয়েছে। তবে ‘ব্যতিক্রমী
পরিস্থিতিতে’ গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের জন্য কাউকে আরও বেশি সময়
পর্যন্ত আটক রাখার সুযোগ রয়েছে। আফগান নাগরিকদের যুক্তরাজ্যের সেনা
হেফাজতে আটক রাখার প্রতিবাদ করে এর আগে প্রেসিডেন্ট হামিদ কারজাই স্থানীয়
সব বন্দীকে আফগান কর্তৃপক্ষের হেফাজতে দেওয়ার দাবি জানান। ব্রিটিশ
প্রতিরক্ষামন্ত্রী হ্যামন্ড বলেন, আফগান সন্দেহভাজন ব্যক্তিদের আটকের
বিষয়টি সরকার পার্লামেন্টকে জানিয়েছে। বিবিসি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment