বৈদেশিক উন্নয়নে চীনকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানালেন বিল গেটস।
মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা গতকাল মঙ্গলবার ক্যানবেরায় এক অনুষ্ঠানে
বলেন, এশিয়ার অন্যতম পরাশক্তি চীন বর্তমানে কিছু বৈদেশিক সহায়তা দিচ্ছে।
কিন্তু এর পরিমাণ সামান্য। বিল গেটস পোলিও নির্মূলে আরও আট কোটি মার্কিন
ডলার সহায়তা চান। উল্লেখ্য, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিশ্বের পোলিও
দূরীকরণে ১৮০ কোটি মার্কিন ডলার সহায়তা দিচ্ছে। এই অর্থ ২০১৩ থেকে ২০১৮
সালের বিশ্ব পোলিও দূরীকরণ কর্মসূচির ব্যয়ের এক-তৃতীয়াংশ চাহিদা মেটাবে।
এএফপি।
Wednesday, May 29, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment