চীনা হ্যাকাররা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্রব্যবস্থার
নকশা হ্যাক করেছে মর্মে ওয়াশিংটন পোস্ট-এর খবরকে হাস্যকর বলে উড়িয়ে
দিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার চীনা প্রতিরক্ষা
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, তাঁদের সামরিক বাহিনীর উন্নয়নের জন্য
বাইরের সহায়তার প্রয়োজন নেই। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের জন্য ডিফেন্স
সায়েন্স বোর্ডের তৈরি করা প্রতিবেদনের বরাত দিয়ে গত সোমবার ওয়াশিংটন
পোস্ট-এর খবরে বলা হয়, হ্যাক করা অস্ত্রের নকশার মধ্যে রয়েছে যুদ্ধবিমান ও
জাহাজ এবং ইউরোপ, এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই
মুখপাত্র বলেন, ওই প্রতিবেদনের মাধ্যমে পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তার
সক্ষমতা এবং চীনাদের মেধা—দুটিকেই অবমূল্যায়ন করা হয়েছে বলে বেইজিং মনে
করছে। রয়টার্স।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment