আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ‘ক্লিনিক্যালি ডেড’ বলে
লন্ডনভিত্তিক একটি আরবি দৈনিক পত্রিকা দাবি করেছে। আশরাক আলাওসাত নামের ওই
পত্রিকাটি বলেছে, তাদের সৌদি বংশোদ্ভূত একজন সাংবাদিক বিষয়টি নিশ্চিত
করেছেন। আশরাক আলাওসাত-এ কর্মরত ওই সৌদি সাংবাদিক সৌদি আরবের হাসপাতাল
সূত্রের বরাত দিয়ে দাবি করেন, বাদশাহ আবদুল্লাহর হূদ্যন্ত্র, কিডনি ও
ফুসফুসসহ গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গ কাজ করছে না। কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের
সাহায্যে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। এ খবর নিয়ে কোনো মন্তব্য করেনি সৌদি
আরবের রাজপরিবার। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে জনসমক্ষে আসেননি
বাদশাহ। আশরাক আলাওসাত পত্রিকা গত বছরের নভেম্বরেও দাবি করেছিল, ১৪
ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের এক সপ্তাহ পর বাদশাহ ‘ক্লিনিক্যালি ডেড’
হয়েছেন। পরে রাজপরিবার পত্রিকাটির দাবি প্রত্যাখ্যান করে। কয়েক বছর ধরে
৮৯ বছর বয়সী বাদশাহ আবদুল্লাহর স্বাস্থ্যের অবনতি হয়েছে। হাফিংটন পোস্ট।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment