ভারতকে দ্রুতগতির বুলেট ট্রেনের প্রযুক্তি দেবে জাপান। ভারতের বড় দুই
নগর মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে এ ট্রেন চলবে। দেশ দুটির মধ্যে
এ-সংক্রান্ত একটি চুক্তি গতকাল বুধবার সই হওয়ার কথা। বুধবার রাজধানী
টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও ভারতের সফররত প্রধানমন্ত্রী
মনমোহন সিংয়ের এ চুক্তিতে সই করার কথা। খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী
বুলেট ট্রেন চালু করতে ভারতকে ১০১ দশমিক ৭ বিলিয়ন ইয়েন (এক বিলিয়ন ডলার)
ঋণসহায়তা দেবে জাপান। দুটি দেশের সরকারই আশা করছে, বুলেট ট্রেন যোগাযোগ
চালুর সম্ভাব্যতা যাচাই ও ব্যয়ের হিসাব ২০১৪ সালের মধ্যে শেষ হবে। জাপান
থেকে সামরিক কাজে ব্যবহারযোগ্য কিছু বিমান কেনার চুক্তিও করার কথা
মনমোহনের। মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন লাইনের দৈর্ঘ্য হবে ৫০০ কিলোমিটার
বা ৩১২ মাইল। এএফপি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment