জাপান সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, তাঁর সরকার দেশের
অর্থনীতির দীর্ঘমেয়াদি স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
পাশাপাশি উচ্চ হারের প্রবৃদ্ধিও অর্জন করতে চায় ভারত। মনমোহন সিং গতকাল
মঙ্গলবার টোকিওতে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে এ কথা বলেন।
মনমোহন সিং বলেন, তিনি আশা করছেন চলতি অর্থবছরে তাঁর দেশ ছয় শতাংশ
প্রবৃদ্ধি অর্জন করবে। দেশের অর্থনীতি স্থিতিশীল থাকলে এই হার বেড়ে আট
শতাংশে দাঁড়াবে। জাপানের বিনিয়োগকারীদের উদ্দেশে মনমোহন সিং বলেন,
‘আমাদের জনগণ উচ্চহারের প্রবৃদ্ধির সুবিধা সম্পর্কে অবগত। এই হার কমে যাক,
তা তাঁরা চান না।’ অর্থনীতি চাঙা করতে জাপানের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের
কথা উল্লেখ করে মনমোহন বলেন, জাপানের সাফল্যের সঙ্গে ভারত ও গোটা বিশ্বের
স্বার্থ জড়িত। তিনি ভারতের জ্বালানি খাতে জাপানের আরও সহযোগিতা চান।
হিন্দুস্তান টাইমস।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment