Saturday, June 8, 2013

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলি, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্টা মনিকা শহরে এক বন্দুকধারীর গুলিতে গত শুক্রবার পাঁচজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি বাড়ি থেকে গুলির ঘটনা শুরু হয়ে সান্টা মনিকা কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পুলিশের গুলিতে হামলাকারী ব্যক্তিরও মৃত্যু হয়। হামলায় একটি রাইফেল ব্যবহার করা হয়।  সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ২০ মিনিটব্যাপী ওই সহিংসতায় নিহত ব্যক্তিদের মধ্যে হামলাকারী তরুণের বাবা ও এক ভাই রয়েছেন। আহত পাঁচজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটিকে একক হামলা বলেই ধারণা করছে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি তহবিল সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে ওই হামলার ঘটনার দিনই সান্টা মনিকার কাছাকাছি একটি শহরে গিয়েছিলেন। হামলাটি এমন একসময় ঘটল যখন যুক্তরাষ্ট্রে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নের বিষয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এপি, এএফপি ও বিবিসি।

No comments:

Post a Comment