আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা
জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, ওয়াশিংটনের বিশাল গুপ্তচরবৃত্তি ফাঁস হওয়ায়
এটি প্রমাণিত হয়েছে যে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় আইনের শাসনে
‘বিপর্যয়কর ধস নেমেছে’। লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে বার্তা সংস্থা
এএফপির সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। উইকিলিকসের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ
করে বলেন, সে দেশের সরকার নাগরিকদের ওপর আড়িপাতা কার্যক্রমকে নির্দোষ বলে
দেখানোর চেষ্টা করছে। অ্যাসাঞ্জ এএফপিকে বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা
সংস্থার গোপন সম্মতির ভিত্তিতেই এটি করা হয়। উইকিলিকসের কাছে তথ্য ফাঁস
করার অভিযোগে সামরিক আদালতে মার্কিন সেনাসদস্য ব্র্যাডলি ম্যানিংয়ের
বিচারকে প্রহসন আখ্যা দিয়ে অ্যাসাঞ্জ বলেন, গোপন ফাইল প্রকাশ করে তিনি
কীভাবে আল-কায়েদাকে সহায়তা করেছেন তা প্রশ্নসাপেক্ষ। বিবিসি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment