Sunday, June 9, 2013

গোয়ার বৈঠকে আদভানি নেই বিব্রত বিজেপি

ভারতের প্রধান বিরোধী দল বিজেপির জাতীয় নির্বাহী কমিটির দুই দিনের বৈঠক গতকাল শনিবার গোয়ায় শুরু হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে দলের প্রচারাভিযান-বিষয়ক প্রধান হিসেবে নরেন্দ্র মোদির নাম এতে আলোচনা হওয়ার কথা। সম্ভবত এ কারণে গতকাল এল কে আদভানির অনুপস্থিতি অস্বস্তির সৃষ্টি করে। আগামী নির্বাচনে বিজেপি নির্বাচিত হলে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বারবার মোদির নাম আসছে। কিন্তু মোদিকে ওই পদে দেখতে চান না জ্যেষ্ঠ নেতা আদভানি। গতকালের বৈঠকে আদভানির অনুপস্থিতির কারণ হিসেবে অসুস্থতার কথা বলা হচ্ছে।এ ব্যাপারে বিজেপির মুখপাত্র প্রকাশ জাভাদেকার বলেন, ‘দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’ পিটিআই।

No comments:

Post a Comment