তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের আহ্বান উপেক্ষা করে গতকাল
শনিবারও বিশাল সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘অতিরিক্ত শক্তি প্রয়োগের’ সমালোচনা করেছে
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এরদোয়ান এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন।
প্রধানমন্ত্রী এরদোয়ান গত শুক্রবার অবিলম্বে বিক্ষোভ বন্ধ করার আহ্বান
জানিয়ে বলেন, তাঁর সরকার যেকোনো ধরনের ‘গণতান্ত্রিক দাবি’র বিষয়ে আলোচনা
করতে রাজি আছে। প্রধানমন্ত্রীর শান্তির আহ্বান উপেক্ষা করে গতকাল ভোর থেকেই
ইস্তাম্বুলের রাস্তায় নামতে শুরু করে হাজার হাজার লোক। এএফপি ও বিবিসি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment