গেইট দিয়ে ঢুকতেই দেখা গেল অভিভাবকদের
দীর্ঘ লাইন। সেইসাথে শোনা গেল নানা কিচিরমিচির শব্দও। মনে হয়েছে বন্ধের
দিনে হয়তোবা কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু ভেতরে প্রবেশ করে
চোখে পড়ল বিভিন্ন বয়সী ছেলে-মেয়েদের আরো কয়েকটি দীর্ঘ লাইন। সবাই উৎসুক
দৃষ্টিতে চেয়ে আছে সামনের দিকে। এটাতো গেল গেইটের সামনের চিত্র।

আরো
একটু ভেতরে গিয়ে দেখি বিরাট মাঠ তবে কোথাও তিল ধারণের ঠাঁই নেই। মাঠের
সামনে নির্মাণ করা হয়েছে একটি বড় মঞ্চ। আর এই মঞ্চের চারপাশে কেবল মানুষ আর
মানুষ। দূর থেকে মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এখানেও সবার
দৃষ্টি সামনের দিকে। এমন অবস্থা দেখে মনে করেছিলাম হয়ত কোনো মেলার আয়োজন
করা হয়েছে। কিন্তু বাস্তবে তা নয়। এতক্ষণ যা বলছিলাম তা একেকজনের কাছে একেক
রকম মনে হতে পারে। তবে এটি কোনো পাবলিক পরীক্ষা বা মেলার চিত্র নয়। এটি
নগরীর কলেজিয়েট স্কুলের বাইরের এবং ভেতরের চিত্র।
গতকাল শুক্রবার এখানে আয়োজন করা হয় ক্ষুদে বন্ধুদের অংশগ্রহণে স্কুল ভিত্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা ‘মার্কস অলরাউন্ডার-২০১৪’ এর চট্টগ্রাম জোনের সিলেকশন রাউন্ড। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ক্ষুদে প্রতিভাবান ও তাদের অভিভাবকদের ভিড়ে গতকাল এমন উৎসবমূখর
পরিবেশই সৃষ্টি হয়। প্রতিযোগিতায় চট্টগ্রামের প্রায় ১৭০টি স্কুলের ৭ হাজার ৫০০ জন প্রতিযোগী অংশ নেয়। সকালে সিলেকশন রাউন্ডের উদ্বোধন করেন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আজিজ উদ্দিন।
মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য, অভিনয়, গান, গল্প বলা, কুইজ প্রতিযোগিতা, বক্তৃতা এসব বিষয়ে বিভিন্ন বয়সের ক্ষুদে প্রতিভাবানরা অংশ নেয়। বিকেলে ঘোষণা করা হয় প্রাথমিক বিভাগে ৭টি বিষয় থেকে ৫০ জন এবং মাধ্যমিক বিভাগে ৭টি বিষয় থেকে ৫০ জন মিলিয়ে সর্বমোট ১০০ জন বিজয়ীর নাম যারা লড়বে পরবর্তী রাউন্ডে। চট্টগ্রাম জোন-১ এর বিজয়ী ৫০ জনের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল খায়ের কনজ্যুমার গুডস ডিভিশনের ব্র্যান্ড কনসালটেন্ট মিসেস তাসনিম আলম করিম। নাট্য ব্যক্তিত্ব আবদুল আজিজ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, কবি ও ছড়াকার জিন্নাহ চৌধুরী, নৃত্য শিল্পী ও অভিনেত্রী পাপড়ি এসময় অতিথি হিসেবে অন্যদর মধ্যে উপস্থিত ছিলেন।
ঘড়ির কাঁটায় যখন ১২টা স্কুলের দ্বিতীয় তলায় তখন শুরু হয় প্রাথমিক পর্যায়ের ক্ষুদে প্রতিভাবানদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা। চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে দেখা যায় রংতুলির আঁচড়ে প্রকৃতির অপরুপ সৌন্দর্য্য, স্থির জীবন, স্বাধীনতা সংগ্রাম, শহীদের সমাধি, বনের বাঘ, স্বাধীনতাহীন মাছ, প্রজাপতির মেলা, মৎস্য কন্যা, কষ্টের সুফল, জুতার কাহিনী, সৈকতে বিশ্রামসহ আরো নানা বিষয় প্রতিযোগীরা রংতুলির সাহায্যে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে।
মুজতবা হাসানুর সাইমুন, কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় সে এসেছে চিত্রাংকনে অংশগ্রহণ করতে। তাকে দেখা গেছে ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের ছবি আঁকতে। এতকিছু ছেড়ে বঙ্গবন্ধুর ভাষণের ছবি আঁকছ কেন জানতে চাইলে সে বলে, ‘মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। আমাদের জন্য এই মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরো নানা বিষয়ে আঁকার উদ্দেশ্য ছিল তবে মার্চ মাস হওয়ায় বঙ্গবন্ধুর ভাষণের ছবিকেই বেশি উল্লেখযোগ্য মনে হয়েছে।’
নগরীর নালাপাড়া থেকে চার বছরের নিপা চক্রবর্তী এসেছে নাচের প্রতিযোগিতায় অংশ নিতে। সাথে এসেছেন তার মা। এই ধরনের প্রতিযোগিতায় এসে কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘মার্কসের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমি মনে করি আমাদের দেশে গান, নাচ, কবিতা আবৃত্তিসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে অনেক ক্ষুদে প্রতিভাবান শিশু রয়েছে। যারা সুযোগের অভাবে নিজেদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে পারছে না। এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে একটি সুযোগ সৃষ্টি হয়েছে নিজেদেরকে তুলে ধরার। শুধু এ অনুষ্ঠানই নয় সারাবছর এরকম নানা অনুষ্ঠানের আয়োজন করা হলে তা ক্ষুদে প্রতিভাবানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এতে কোনো সন্দেহ নেই। আর এমন একটি সুযোগ সৃষ্টি হওয়ায় মেয়েকে নিয়ে এখানে এসেছি। এখানে এসে উৎসবমুখর পরিবেশ দেখে খুব ভাল লাগছে।’
আগামী ৪ এপ্রিল নগরীর হালিশহরের সিলভার বেলস বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জোন-২ এর সিলেকশন রাউন্ড।
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় ২টি গ্রুপের প্রত্যেক সেরা অলরাউন্ডারের জন্য রয়েছে ১০ লাখ টাকার স্কলারশিপ অথবা পরিবারের জন্য একটি গাড়ি। গ্র্যান্ড ফিনালেতে রানার আপ ৪ জন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১ লাখ টাকা করে স্কলারশিপ। সেরা ১০০ জন অলরাউন্ডারের স্কুল পাবে ১টি করে কম্পিউটার। দুই গ্রুপের ৭টি বিষয়ের প্রত্যেকটিতে সেরা তিনজন করে মোট ৪২জন দেশ সেরা পারফরমারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। এছাড়াও সিলেকশন, রিজিওনাল এবং ন্যাশনাল রাউন্ডের প্রতিটি ধাপে বিজয়ীদের জন্য রয়েছে আরও অসংখ্য আকর্ষণীয় পুরস্কার।

No comments:
Post a Comment