Wednesday, April 23, 2014

ইংলিশ মিডিয়ামের ফি আদায়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ইংলিশ মিডিয়ামের পুনর্ভর্তি ফি ও সেশন চার্জ আদায়ে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। বুধবার এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 
আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা, আইন, স্বরাষ্ট্র, প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলে এ ধরনের স্কুলে মাসিক বেতন, পুনর্ভর্তি ফি বা সেশন চার্জ আদায়ের বিষয়ে নীতিমালা তৈরির নির্দেশ কেন দেয়া হবে না- তা জানতে চাওয়া হয়। পাশাপাশি মাসিক বেতন, পুনর্ভর্তি ফি বা সেশন চার্জ আদায় তদরকি করতে একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ কেন দেয়া হবে না তাও জানাতে বলা হয়েছে। আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল এবং জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

No comments:

Post a Comment