Wednesday, April 23, 2014

ইউটিউবে ‘প্রথম’ ভিডিওটি ছেড়েছিলেন জাওয়েদ করিম

আজ থেকে ঠিক ৮ বছর আগে একটি ইতিহাস রচিত হয়েছিল। ২০০৫ সালের ২৩শে এপ্রিল রাত ৮টা ২৭মিনিটে ইউটিউবের সহ-প্রতিষ্ঠাতাদের একজন জাওয়েদ করিম প্রথম ভিডিওটি আপলোড করেছিলেন। তার উইজারনেমটি ছিল ‘জাওয়েদ’। 
তিনি চিড়িয়াখানায় ধারণ করা সেই ভিডিও ফুটেজটির শিরোনাম দিয়েছিলেন ‘মি অ্যাট দ্য জু’। ওই ভিডিওতে বেশ কয়েকটি হাতির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে জাওয়েদ করিমকে। ১৮ সেকেন্ড স্থায়ী ওই ভিডিওতে তিনি হাতির দীর্ঘকায় শুঁড়ের বর্ণনা দিচ্ছিলেন।

No comments:

Post a Comment