পাকিস্তানকে বিশ্বের ‘গুরুত্বপূর্ণ’ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছে
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগন। গতকাল পেন্টাগনের
প্রেস সেক্রেটারি রিয়্যার অ্যাডমিরাল জন কিরবি বলেছেন, পাকিস্তান বিশ্বের
গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র।

তিনি
বলেন, সম্পূর্ণ অভিন্ন হুমকি মোকাবিলায় পাকিস্তানের সঙ্গে কাজ অব্যাহত
রাখার ব্যাপারে আমাদের ইচ্ছায় কোন পরিবর্তন হয়নি। এ খবর দিয়েছে বার্তা
সংস্থা পিটিআই। তিনি বলেন, নিরীহ মানুষ হত্যার ফলে অঞ্চলটিতে অস্থিতিশীলতা ও
নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। এ হুমকিকে অভিন্ন মন্তব্য করে কিরবি দক্ষিণ
এশিয়ার রাষ্ট্রটির সঙ্গে তা দূরীকরণে কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতির কথা
ব্যক্ত করেন।
No comments:
Post a Comment