Wednesday, April 16, 2014

জার্মান কাপ ফাইনালে ডর্টমুন্ড

চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখকে ইতিমধ্যে এবারের বুন্দেসলীগা শিরোপা উদযাপন করতে দেখেছে বরুসিয়া ডর্টমুন্ড। এবারের চ্যাম্পিয়ন্স লীগ থেকেও ডর্টমুন্ড বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। তবে মওসুমের এ পর্যায়ে নিজেদের উড়ন্ত ফর্ম দেখাচ্ছে ডর্টমুন্ড তারকারা। 
মঙ্গলবার সেমিফাইনালে উলফসবুর্গকে ২-০ গোলে হারিয়ে এবারের জার্মান কাপ ফাইনালে উঠেছে বরুসিয়া ডর্টমুন্ড। নিজ মাঠে সেমিফাইনালে দুর্বার ডর্টমুন্ডকে দূরপাল্লার গোলে এগিয়ে নেন প্লে মেকার হেনরিখ মিখাটারিয়ান। পরে ডি বক্সের বাইরে থেকে দারুণ শটে ডর্টমুন্ডের দ্বিতীয় গোলটি পান পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদস্কি। বুধবার জার্মান কাপের অপর সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ মোকাবিলা করছে জার্মার্নি লীগে দ্বিতীয় সারির ফুটবল দল কাইজারসøটার্নকে। এবারের চ্যাম্পিয়ন্স লীগ কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে ৩-০ গোলে হারলেও ফিরতি লেগে দুর্দান্ত নৈপুণ্যে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে পরাস্ত করে বরুসিয়া ডর্টমুন্ড। আর দু’দিন আগে জার্মান ক্লাসিকোয় ডর্টমুন্ড প্রতিপক্ষ মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত করে বায়ার্ন মিউনিখকে।

No comments:

Post a Comment