
পরিবেশ
বিষয়ক আইনজীবী সমিতি ‘বেলা’-র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের
স্বামী আবু বকর সিদ্দিকীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরের পর
ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে
তাকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে মানবজমিন অনলাইনকে
রিজওয়ানা হাসান জানিয়েছেন, আমার স্বামীকে দুর্বৃত্তরা অপহরণ করেছে। আমি
মিডিয়ার সহযোগিতা চাচ্ছি।
No comments:
Post a Comment