সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের ৩১তম সাধারণ
অধিবেশন সমপ্রতি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অধিবেশনে সভাপতিত্ব করেন বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান শাহ্ আব্দুল
হান্নান। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এএনএম আব্দুজ্ জাহের, সেন্ট্রাল
শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল একিউএম ছফিউল্যাহ্ আরিফসহ সদস্য
ইসলামী ব্যাংকস্ ও ইসলামী শাখা ও উইন্ডো পরিচালনাকারী ব্যাংকগুলোর
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা এবং শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির
চেয়ারম্যান ও সদস্য সচিবরা অধিবেশনে উপস্থিত ছিলেন। অধিবেশনে বাংলাদেশের
ইসলামী ব্যাংকগুলোর শরীয়াহ্ পরিপালন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার
পাশাপাশি শরীয়াহ্ভিত্তিক ব্যাংকগুলোর ডিলভিত্তিক বিনিয়োগ সুবিধা প্রদান
সংক্রান্ত শারঈ মত এবং ক্রয়-প্রতিনিধি নিয়োগের নীতিমালা অনুমোদিত হয়।
এছাড়াও বোর্ডের আয়-ব্যয়ের ব্যালেন্স শিট, অডিট রিপোর্ট, বাজেট ও বার্ষিক
কর্মপরিকল্পনা অধিবেশনে অনুমোদন করা হয়। অধিবেশনে অন্যান্যের মধ্যে প্রফেসর
মাওলানা মো. সালাহ্উদ্দীন, অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, এম
আযীযুল হক, প্রফেসর ডক্টর আবু বকর রফিক, মাওলানা শাহ্ ওয়ালী উল্লাহ্,
মাওলানা শামাউন আলী, মো. মুখলেছুর রহমান, মোহাম্মদ লকিয়ত উল্যাহ্,
মোহাম্মদ আবদুল মান্নান, মো. হাবিবুর রহমান, ডক্টর মোহাম্মদ হায়দার আলী
মিয়া, শফিকুল আলম, সৈয়দ ওয়াসেক মো. আলী, মুহাম্মদ শাহ্জাহান, আবদুুল
গোফরান, আবু জাফর মো. সাইখুল ইসলাম, মো. হাবিবুল আলম, মো. জাকির হোসাইন,
মো. আব্দুর রহীম খান, মো. আব্দুল্লাহ্ শরীফ, মো. আব্দুল হামিদ, মুফতি
মুজাহিদ হুসাইন ইয়াসীন, সানিয়াত রহমান, মোহাম্মদ জালালউদ্দিন, মো.
কামারুজ্জামান, মো. আসাদুজ্জামান, খোন্দকার সাইফুল ইসলাম, একেএম মীজানুর
রহমান, মোহাম্মদ ইশরাত হোসেন খান, ওয়ালিদ মাহমুদ সুবহানী, এবিএম আবদুস
সাত্তার, মুহম্মদ মুনিরুল হক এবং সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের গবেষক ও
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment