
Wednesday, April 16, 2014
শিশু ধর্ষণ চেষ্টার দায়ে আনসার কমান্ডার গ্রেফতার
বরগুনা: বরগুনায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুল খবির
নামে আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার
সকালে বরগুনার সোনিয়া সিনেমা হলের পাশের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা
হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী জানান,
শিশুটি তার মায়ের সঙ্গে ওই এলাকায় তার নানা বাড়ি বেড়াতে আসে। সকালে আবদুল
খবির ওই শিশুকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এ সময় শিশুটির
চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে অভিযুক্ত আবদুল খবিরকে আটক
করা হয়। এ ঘটনায় বরগুনা সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।

সূত্র ও লেখক @Source and Writer:
OldForDelNews,
নারী,
বাংলানিউজ,
যৌন হয়রানি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment