ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা
প্রার্থীদের অন্যতম ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নরেন্দ্র মোদি। প্রচারণায়
তিনি একেবারে সামনের কাতারে। মতামত জরিপগুলোতেও প্রধানমন্ত্রী নির্বাচিত
হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে মোদিকে।

আজ
তার ভাগ্য নির্ধারণের পালা। গুজরাটে নিজ নির্বাচনী এলাকায় আজ ভোট দিয়েছেন এ
হেভিওয়েট প্রার্থী। আহমেদাবাদ শহরের একটি স্কুলে তিনি তার ভোটাধিকার
প্রয়োগ করেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নিশান হাই স্কুলে নিñিদ্র
নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোট দেন মোদি। পুলিশের স্নাইপার সদস্যরাও
আশপাশের ভবনগুলোর ছাদে অবস্থান নেন। পুরো এলাকা ঢেকে ফেলা হয় কড়া
নিরাপত্তার চাদরে। হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র শহর বলে পরিচিত বারানসি ও
গুজরাটের ভাদোদারা আসন দুটি থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোদি। যদি
তিনি উভয় আসনেই জয় পান, তবে একটি আসন তাকে ছেড়ে দিতে হবে। এ ভারতে লোকসভা
নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মোট ৯টি ধাপে। আজ সপ্তম ধাপে ভোটগ্রহণ চলছে। এদিকে
আজ গুজরাটের সবগুলো আসন অর্থাৎ ২৬টিতেই ভোট অনুষ্ঠিত হবে। ভোট দেয়ার জন্য
অসংখ্য মানুষ বাড়ি ফেরায় উৎমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে সেখানে।
No comments:
Post a Comment