ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা লড়াইয়ে হোঁচট খেয়েছে চেলসি। গতকাল তারা ঘরের
মাঠে ২-১ গোলে হেরছে সান্ডারল্যান্ডের কাছে। এর ফলে স্ট্যামফোড ব্রিজে লীগ
ম্যাচ হারের তিক্ত স্বাদ পেলেন হোসে মরিনহো। সঙ্গে শিরোপা লড়াইয়েও অনেকটা
পিছিয়ে গেল তারা।

লীগে
তালিকায় ৩৫ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে চেলসি। ৩৪ ম্যাচে ৭৭
পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে লিভারপুল। গতকাল ম্যাচের ১২ মিনিটেই স্যামুয়েল
ইতোর গোলে এগিয়ে যায় চেলসি। তবে ৬ মিনিট পরই গোলটি পরিশোধ করেন
সান্ডারল্যান্ডের স্ট্রাইকার কনর উইকহ্যাম। আর ৮২ মিনিটে চেলসির জালে
সান্ডারল্যান্ডের জয়সূচক গোলটি করেন ইতালির স্ট্রাইকার ফাবিও বোরিনি।
পেনাল্টি থেকে গোলটি করেন তিনি।
দিনের অপর ম্যাচে টটেনহ্যাম ৩-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। সোয়ানসি সিটি ২-১ গোলে নিউক্যাসলকে। ক্রিস্টাল প্যালেস ১-০ গোলে হারায় ওয়েস্ট হ্যামকে। আর কার্ডিফ সিটি ১-১ গোলে স্টোক সিটির সঙ্গে ও অ্যাস্টন ভিলা গোলশূন্যভাবে সাউদাম্পটনের সঙ্গে ড্র করে।

No comments:
Post a Comment