রেকর্ড চতুর্থবার ফরাসি কাপ জয়ের গৌরব পেল প্যারিস সেইন্ট জার্মেই
(পিএসজি)। শনিবার ফাইনালে অলিম্পিক লিঁওকে ২-১ গোলে হারিয়ে এবারের ফরাসি
লীগ কাপ জিতলো প্যারিসের জায়ান্ট দলটি। ফাইনালে পিএসজি’র জোড়া গোলের নায়ক
উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি।

ম্যাচের
৩ মিনিটে পিএসজি’র প্রথম গোল পান কাভানি। ফরাসি লীগ কাপ ফাইনালে এটি
দ্বিতীয় দ্রুততর গোলের রেকর্ড। পরে কাভানি দ্বিতীয় গোল আদায় করেন
পেনাল্টিতে। লিঁওর হয়ে এক গোল শোধ করেন আলেকজান্ডার ল্যাকাজেত্তি।
No comments:
Post a Comment