পাকিস্তানের লাহোরের একটি আদালতের বিচারক ৯ মাস বয়সী
শিশু মুহাম্মদ মুসা খানকে হত্যা চেষ্টার মামলা থেকে অব্যাহতি দিয়েছে।
পুলিশের একটি দলের সদস্যদের হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছিল দুধের শিশুটির
বিরুদ্ধে। এর আগে পুলিশ ওই শিশুটির বিরুদ্ধে তাদের দায়ের করা অভিযোগ
প্রত্যাহার করে নেয়। আইনজীবী ইরফান তারার বলেছেন, আদালতে আজ ওই মামলার
শুনানির সময় বিচারক এ রায় ঘোষণা করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
পুলিশ শিশুটির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয়ার পর এ রায় প্রদান করা
হয়। কোন ধরনের তদন্ত ছাড়াই মুসা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা
চেষ্টার মামলা করেছিল পুলিশ। বিচারক এ ঘটনায় সুনির্দিষ্ট কৈফিয়ত তলব
করেছিলেন। পুলিশের যে সুপারিন্টেনডেন্ট এ মামলা করেছিলেন, তাকে
শাস্তিস্বরূপ সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে আগেই। এর আগে আরেকটি শুনানিতে
পিতার সঙ্গে হাজির হয়েছিল শিশুটি
No comments:
Post a Comment