Wednesday, April 30, 2014

হেভিওয়েটদের ভাগ্য নির্ধারণে ৮৯টি আসনে ভোট চলছে

ভারতের ষোড়শ লোকসভা নির্বাচনের সপ্তম ধাপে পশ্চিমবঙ্গ সহ  দেশের ৭টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে হেভিওয়েটদের ভাগ্য নির্ধারণে সকাল থেকেই মানুষ বিপুল উৎসাহের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে পশ্চিমবঙ্গের দক্ষিনবঙ্গের ৯টি আসনে ভোট চলছে টানটান উত্তেজনা ও কঠোর নজরদারির মধ্যে। আজ বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে যাদের ভাগ্য এদিন নির্ধারণ হচ্ছে তারা হলেন, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপ্রকাশ জয়সোয়াল, পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দার সিং, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আদবানি, বিজেপি সভাপতি রাজনাথ সিং, বিজেপির অরুণ জেটলি, উমা ভারতি, মুরলি মনোহর যোশি, ন্যাশানাল কনফারেন্সের ফারুখ আবদল্লা, সংযুক্ত জনতা দল নেতা শারদ যাদব প্রমুখ। আজকের ভোটে মোট ৮৯ জন আসনে ১২৯৫ জন  প্রার্থী লড়াইয়ে সামিল হয়েছেন। 
এদিনের নির্বাচনে হেভিওয়েটদের আসন ধরে রাখার লড়াইয়ে কারা কারা সফল হবে তার উপর নির্ভর করছে অনেক কিছু। ভোট নেওয়া চলছে পাঞ্জাবের ১৩টি আসন, অন্দ্রপ্রদেশের তেলেঙ্গানা অঞ্চলের ১৭টি আসন, উত্তরপ্রদেশের ১৪টি আসন, বিহারের ৭টি আসন, পশ্চিমবঙ্গের ৯টি আসন, জম্মু ও কাশ্মীরের ১টি আসন এবং দাদরা নগর হাভেলি ও দমন দিউয়ের ১টি করে আসনে । একই সঙ্গে অন্ধ্রপ্রদেশ বিধানসভার তেলেঙ্গানা অঞ্চলে বিধানসভার নির্বাচনে ভোট দেওয়া চলছে। এখন পর্যšত ৬ ধাপে মোট ৩৪৯টি আসনে ইতিমধ্যেই নির্বাচন শেষ হয়ে গিয়েছে। শেষ ধাপের নির্বাচন হবে ১২ মে। এরপর ১৬ মে ফল প্রকাশ করা হবে। এদিকে পশ্চিমবঙ্গে আজ তৃতীয  ধাপের ভোটে বেশকয়েকজন তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারন হতে চলেছে। এরা হলেন, সুরকার  বাপ্পী লাহিড়ী, অভিনেতা জর্জ বেকার, জয় বন্দ্যোপাধ্যায়,  অভিনেত্রী শতাব্দী রায়, সাংবাদিক চন্দন মিত্র, খেলোয়াড় প্রসূন বন্দ্যোপাধ্যায়।  যে ৯টি আসনে ভোট নেওয়া চলছে সেগুলি হল হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ, বর্ধমান-পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, বোলপুর ও বীরভুম। তবে নির্বাচনের শুরুতেই শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন বিরোধীরা। বহু বুথে বিরোধি দলের এজেন্টদেও ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। আজকের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে গতবারের বিজয়ী ৫টি আসন ধরে  রাখার জন্য। ভোট কাটাবাটির অঙ্কে বিজেপি এবার বড় ভুমিকা নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। ফলে অনেক ক্ষেত্রেই হিসাবের ওলোট পালোট হতে পারে বলে আশঙ্কা রয়েছে তৃণমূল কংগ্রেস শিবিরে।

No comments:

Post a Comment