অপহৃত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ চার জনের
লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার হওয়া আরও একটি লাশের পরিচয় পাওয়া
যায়নি। আজ দুপুরের পর শীতলক্ষ্যা নদীর বন্দর এলাকায় লাশগুলো ভেসে উঠে। ৫টি
লাশের মধ্যে কাউন্সিলর নজরুল ইসলাম, তার সহযোগী মুনিরুজ্জামান স্বপন, তাজুল
ইসলাম, অপহৃত আইনজীবী চন্দন সরকারের গাড়ি চালক ইব্রাহিমের লাশ সনাক্ত করেন
স্বজনরা।

লাশগুলো
পানিতে অর্ধগলিত অবস্থায় ছিল। লাশের হাত পিছনমোড়া করে বাধা ছিল। পানিতে
ডুবিয়ে রাখার জন্য লাশের সঙ্গে ১২টি করে ইট বাধা ছিল। লাশগুলো সদর
হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। সেখানে সুরতহাল রিপোর্ট ও পোস্ট মর্টেমের পর
পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে কাউন্সিলরসহ অপহৃতদের লাশ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ঢাকা-চট্টগ্রাম রোডের সাইবোর্ড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত রাস্তায় হাজারো মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সড়কে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছেন। এদিকে লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর জেলা আরও কয়েকটি স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে। লাশ উদ্ধারের খবর পেয়ে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ছুটে যান হাসাপাতাল মর্গে। তিনি তার প্রতিক্রিয়া বলেন, আর কতো লাশ বুড়িগঙ্গায় ভাসলে নারায়ণগঞ্জের গডফাদাররা শান্ত হবে। তারা কি নারায়ণগঞ্জের সব মানুষকে লাশ বানাতে চায়?

No comments:
Post a Comment