কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে সাহেরা
বেগম (৩২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার ভোরে
পূর্ব রাবাইতারী গ্রামে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন
সাহেরা। তিরি ওই গ্রামের আব্দুল হাকিম মিয়ার স্ত্রী।

স্থানীয়রা
জানায়, ১২বছর আগে আব্দুল হাকিমের সঙ্গে কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরীর
সাহের আলীর মেয়ে সাহেরা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে চার সন্তান রয়েছে।
সম্প্রতি স্বামী হাকিম স্ত্রীর অনুমতি না নিয়ে ফুলবাড়ী উপজেলার এক পতিতাকে
বিয়ে করেন। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াসহ সংসারে অশান্তি লেগে
ছিল। পারিবারিক কলহের জের ধরে বুধবার ভোরে সাহেরা গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যা করেন। পরে ময়নাতদন্ত ছাড়া দুপুরে স্বামীর বাড়িতে তার দাফন
সম্পন্ন হয়। ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর
আলম বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এটি প্রকৃতপক্ষেই
অাত্মহত্যা। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
No comments:
Post a Comment