Wednesday, April 30, 2014

মসলাদার পারফরমেন্স নিয়ে ইভলিন শর্মা

২০১২ সালে ‘ফ্রম সিডনি উইথ লাভ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় জার্মান-ভারতীয় মডেল-অভিনেত্রী ইভলিন শর্মার। এরপর গত বছর ‘ইয়ে জাওয়ানি হে দিওয়ানি’ ও ‘নটাংকি সালা’ ছবিতেও কাজ করেন তিনি। তবে চলতি বছর ‘ইয়ারিয়ান’ ছবিতে অভিনয় করে লাইমলাইটে আসেন তিনি।
এ ছবিতে একজন অস্ট্রেলিয়ান তরুণীর ভূমিকায় ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হন ইভলিন। ছবিতে তার অভিনয়-পারফরমেন্স নজর কাড়ে সবার। এরই মধ্যে এ ছবির সুবাদে বলিউডের ‘হটগার্ল’ উপাধি পেয়েছেন তিনি। তবে নতুন খবর হলো, আবেদনময়ী এই মডেল-অভিনেত্রী এবার নতুন আরও একটি ছবিতে কাজ করছেন। প্রিয়দর্শনের ‘গরম মসলা-২’ ছবিতে দেখা যাবে তাকে। আর এখানে অর্ধনগ্ন হয়ে ক্যামেরাবন্দি হবেন তিনি। এরই মধ্যে এ ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন ইভলিন শর্মা। ছবির প্রধান ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমার ও জন আব্রাহামকে। এই দু’জনের সঙ্গেই ঘনিষ্ঠভাবে কাজ করতে দেখা যাবে তাকে। এমনকি দু’জনের সঙ্গে চুমোদৃশ্যেও দর্শক দেখতে পাবেন ইভলিনকে। সব মিলিয়ে এই ছবিতে ইভলিনের মসলাদার পারফরমেন্স দর্শকদের জন্য বাড়তি চমক হয়েই থাকবে বলে মনে করছেন ছবির পরিচালক প্রিয়দর্শন। ছবির একটি দৃশ্যে অর্ধনগ্ন হতে দেখা যাবে ইভলিনকে। বিছানার এ দৃশ্যটিতে শুধুমাত্র একটি অন্তর্বাস পরে পারফর্ম করবেন তিনি। বিষয়টি নিয়ে বেশ এক্সাইটেড ইভলিন। দৃশ্যটিতে তার সঙ্গে থাকবেন অক্ষয় কুমারও। নিজের প্রিয় অভিনেতার সঙ্গে এরকম নগ্ন হয়ে রোমান্স করার বিষয়টি নিয়ে ইভলিন শর্মা বলেন, আমি ছবিটি নিয়ে অনেক খুশি। কারণ, আমার প্রিয় দু’জন অভিনেতার সঙ্গে কাজ করতে পারছি। এখানে আবেদনময়ী ইভলিনকেই দেখতে পাবেন সবাই। এটি একটি পুরোপুরি মসলাদার ছবি। প্রতি দৃশ্যেই রয়েছে উপভোগ করার মতো কমেডি। ছবির অনেকখানি কাজ শেষ করেছি। অক্ষয়ের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্য বাকি রয়েছে। সেটার শুটিং হবে দু-তিনদিনের মধ্যেই। আশা করছি ভালভাবে এটি করতে  পারবো।

No comments:

Post a Comment