‘বিগ ব্রাদার’ শব্দটি শুনলেই মনে হবে একজন সাহসী পুরুষ, যিনি সবার কাছে
বিগ ব্রাদার নামে পরিচিত, বিখ্যাত। কিন্তু এবার একজন নারী পুরুষের বেশ ধরে
থাকবেন এবং সবাই তাকে ‘বিগ ব্রাদার’ বলেই জানবেন। এই নারীটি হচ্ছেন বর্তমান
চলচ্চিত্রে সবচেয়ে আলোচিত নায়িকা মাহিয়া মাহি।

মো.
সাফিউদ্দিন পরিচালিত নতুন ছবি ‘বিগ ব্রাদার’-এর নাম ভূমিকায় দেখা যাবে
মাহিকে। আজ থেকে মহরতের মাধ্যমে এ ছবির শুটিং শুরু করছেন পরিচালক। তিনি
জানান, ‘বিগ ব্রাদার’ ছবিতে মাহি গল্পের প্রয়োজনে পুরুষ সেজে থাকবেন।
গরিব-দুঃখীদের সাহায্য করবেন। সেই সঙ্গে প্রতিবাদ করবেন সব অন্যায়ের।
সাধারণ জনগণ তাকে ‘বিগ ব্রাদার’ বলেই জানে এবং ডাকে। এ ছবিতে মাহির সঙ্গে
নায়ক হিসেবে থাকছেন নবাগত শিপন। পরিচালক মো. সাফিউদ্দিন সাফি বলেন, ‘বিগ
ব্রাদার’ ছবির প্রধান চমকই হচ্ছে ছবির নাম ও নাম ভূমিকায় মাহির অভিনয়। তিনি
বলেন, বিগ ব্রাদার মানেই বড়ভাই। স্বাভাবিকভাবে পুরুষরাই বিগ ব্রাদার হয়।
কিন্তু আমার ছবির গল্পে এমন কিছু চমক থাকবে যা দেখে মাহি সম্পর্কেও
দর্শকদের নতুন ধারণা হবে। একজন রোমান্টিক ছবির সুপারহিট নায়িকার নতুন রূপ
দর্শকদের নিঃসন্দেহে আনন্দ দেবে এবং ছবিটি সবারই ভাল লাগবে বলে আশাবাদ
ব্যক্ত করলেন তিনি। পুরুষের সাজে সজ্জিত হয়ে ইতিপূর্বে শাবানা, ববিতা,
রোজিনা, অঞ্জু, চম্পা, মৌসুমী, পপি সফল হয়েছেন। এবার মাহির পালা। পরিচালকের
বিশ্বাস, মাহিও সফল হবেন।
No comments:
Post a Comment