পাকিস্তানে একটি মাদ্রাসার লাইব্রেরির নাম রাখা হয়েছে আল কায়েদার প্রয়াত
নেতা ওসামা বিন লাদেনের নামে। লাইব্রেরিটি নারীদের মাদ্রাসা জামিয়া হাফসা
মাদ্রাসা। ঐতিহ্যবাহী লাল মসজিদের সঙ্গে এ মাদ্রাসার যোগসূত্র আছে। এ
মাদ্রাসার একটি কক্ষে কাগজে লেখা রয়েছে বিন লাদেন একজন শহীদ।

গতকাল
এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। তবে ওই মাদ্রাসার লাইব্রেরিতে কোন চেয়ার বা
টেবিল নেই। মেঝেতে আছে শুধু দু’টি কম্পিউটার। এ লাইব্রেরি কমপ্লেক্সটি অনেক
বড়। এর এক অংশ এখন নির্মাণাধীন। ওই মাদ্রাসার এক মুখপাত্র বলেছেন, ওসামা
বিন লাদেন একজন বীর। তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য লাইব্রেরির নতুন
নামকরণ করা হয়েছে। এখানে প্রধান ধর্মীয় নেতা মাওলানা আবদুল আজিজ। তিনি
সতর্কতা উচ্চারণ করেন। বলেন, যদি সরকার মাদ্রাসা ও মসজিদকে টার্গেটে পরিণত
করে তখন শরিয়া আমাদেরকে প্রতিশোদ নিতে অনুমতি দেয়। আমাদের সঙ্গে যদি কেউ
কঠোর আচরণ করে তাহলে তার জবাবে সে ফুল আশা করতে পারে না। এ লাইব্রেরিতে আছে
প্রায় ২ হাজার বই। এর বেশির ভাগই শরিয়া আইনকানুন, জিহাদ ও ধর্মীয় পুস্তক।
উল্লেখ্য, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের কমান্ডোরা ঘেরাও করে ওসামা বিন লাদেনকে
হত্যা করে।
No comments:
Post a Comment