অনেকটা হঠাৎ করেই চলচ্চিত্র জগত থেকে হাওয়া হয়ে গেছেন একডজন তারকা
শিল্পী। এরা হলেন রুবেল, ডিপজল, শাবনূর, আমিন খান, রিয়াজ, পূর্ণিমা, সিমলা,
সাহারা, রেসী, রুমানা, শাকিবা ও নদী।

উল্লেখিত
১২ তারকার কেউই এখন চলচ্চিত্রে তেমনভাবে নেই। কেউ ছেড়েছেন স্বেচ্ছায়, কেউ
শারীরিক কারণে, কেউ বিয়ে করে, কেউ কেউ আবার চাহিদা হারানোর কারণেই হারিয়ে
গেছেন চলচ্চিত্র থেকে। অথচ একটা সময় এসব শিল্পীর বেশ চাহিদা ছিল। ব্যস্ততাও
ছিল। কিন্তু এখন এদের প্রত্যেকেই রীতিমত অবসরে। শাবনূর, পূর্ণিমা, আমিন
খান ও ডিপজলের হাতে পুরনো এক-দু’টি করে ছবি থাকলেও বাকিদের হাতে কোন ছবিই
নেই। রিয়াজ, সাহারা, সিমলা, শাকিবা, রেসী, রুমানা ও নদী সম্পূর্ণ বেকার।
কারও হাতেই কোন ছবি নেই। কেন নেই, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে রিয়াজ ও
সাহারার হাতে এখনও ছবি থাকতে পারতো। রিয়াজ হারিয়েছেন আগ্রহ তার সাহারা
প্রেম ভালবাসা সংক্রান্ত জটিলতায় বিয়ে করে শান্তির সন্ধানে পথ খোঁজায়
ব্যস্ত। রেসীও চলে গেছেন বিয়ে করেই। ডিপজলের নায়িকা হিসেবে বেশ ছিলেন।
অনেকটাই মহারানীর মতো। ভাবসাব বেড়ে গিয়েছিল প্রচুর। কিন্তু হঠাৎ করেই বিয়ে
করায় ডিপজলের ছবি থেকে বিতাড়িত হওয়ার পাশাপাশি চলচ্চিত্র থেকে হারিয়ে যান।
ফেরার চেষ্টা অবশ্য করছেন। কিন্তু এই মুহূর্তে ডিপজল ছাড়া দ্বিতীয় কেউ নেই
তাকে নিয়ে ঝুঁকি নিতে পারবেন। কিন্তু এখন তো ডিপজলেরও আগ্রহ নেই। ফলে রেসীর
ফেরার সম্ভাবনা কম। নদী ও শাকিবার ফেরার কোন সুযোগ নেই তাদের অতীতের
সিনেমাগুলোর কারণে। অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত সিনেমাগুলোই পলি, ময়ূরী ও
ঝুমকার মতো শাকিবা ও নদীর পথও বন্ধ করে দিয়েছে। রুমানা ছোট পর্দাতেই বেশি
গুরুত্ব দিচ্ছেন। সিনেমায় দ্বিতীয় নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করার কারণে
নির্মাতাদের ভাবনা থেকে সরে যান তিনি। সিমলার ব্যস্ততা শুধু ক্রিকেট খেলা
দেখা নিয়ে। ছোটপর্দা, বড়পর্দা কোথাও তার দেখা মেলা ভার। শাবনূর-পূর্ণিমা
বিয়ে সংসার আর সন্তান নিয়ে ব্যস্ত। আমিন খান বড়পর্দায় অতিমাত্রায় ব্যর্থ।
সুযোগের তুলনায় সাফল্য খুবই কম তার। কোনমতে আছেন ছোটপর্দায়। চাকরিও করছেন
একটি ইলেক্ট্রনিক্স পণ্যের প্রতিষ্ঠানে। রুবেল বেশ কিছুদিন পর নতুন রূপে
ফিরছেন। তবে হঠাৎ করে হাওয়া হয়ে যাওয়া শিল্পীদের এই অবস্থার জন্য
চলচ্চিত্রবোদ্ধারা তাদেরকেই দায়ী করছেন। সময়কে কাজে লাগাতে ব্যর্থ হওয়ার
পাশাপাশি ব্যক্তিগত পছন্দ অপছন্দকে গুরুত্ব দেয়া শিল্পের প্রতি শ্রদ্ধাবোধ
কমে যাওয়া- এসব নানা কারণেই উল্লেখিত তারকারা নিজেরাই নিজেদের পতন ডেকে
এনেছেন বলে চলচ্চিত্র বিশ্লেষকদের অভিমত। এখন শুধরানোরও সময় নেই। কারণ,
নতুন নতুন নায়ক নায়িকা চলে এসেছে। আরও আসছে। এমতাবস্থায় তাদের ফেরা, নতুন
করে শুরু করা এবং প্রতিষ্ঠিত হওয়াকে চলচ্চিত্রবোদ্ধারা এভারেস্ট জয়ের সঙ্গে
তুলনা করছেন।
No comments:
Post a Comment