Wednesday, April 16, 2014

রাজধানীতে ছেলেকে পিটিয়ে হত্যা

রাজধানীতে বাবার হাতে খুন হয়েছেন ঔরসজাত সন্তান। আজ ভোরে পশ্চিম রামপুরায় দুলাল মিয়া তার ছেলে মো. আলমকে (২০) পিটিয়ে হত্যা করেন। আলম পেশায় রিকশাচালক ছিলেন। ঘটনার পর থেকেই বাবা অটোরিক্সা চালক দুলাল পলাতক রয়েছেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই ফজলুর রহমান জানান, ভোরে আলম ও নাদিয়া ঘুমিয়ে ছিলেন। এ সময় আলমের বাবা তাদের ঘরে ঢুকে একটি লোহার রড দিয়ে তাদের মারতে শুরু করেন। এতে আলমের মাথায় আঘাত লাগে। পরে আলমকে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়। নাদিয়া পুলিশকে জানিয়েছেন, কিছু দিন আগে বাবা-ছেলের মধ্যে ঝগড়ার পর দুলালের সন্দেহ হয় যে আলম তাকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারে। এর জেরেই দুলাল এ ঘটনা ঘটিয়েছেন বলে তিনি দাবি করেন।

No comments:

Post a Comment