Thursday, May 1, 2014

রেকর্ডগড়া অল মাদ্রিদ ফাইনাল

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের আগেই নতুন এক ইতিহাস রচিত হয়ে গেল। প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথম ফাইানালের দুটি দল একই শহরের। গতবার হয়েছিল অল জার্মান ফাইনাল। অল স্পেন ফাইনাল বা অল ইংল্যান্ড ফাইনালও হয়েছে। কিন্তু এবার হচ্ছে অল মাদ্রিদ ফাইনাল। মজার ব্যাপার হলো গতবার স্পেনের দু’টি দলকেই হারিয়ে ফাইনালে উঠেছিল জার্মানির দল দু’টি। 
২৪শে মে পর্তুগালের লিসবনে অনুষ্ঠেয় ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। এ নিয়ে ১৭ বার একই দেশের দুটি দল ইঊয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে খেলছে। আর স্পেনের দুটি দল এক সঙ্গে ফাইনালে খেলেছে গত শতকে। সেটা ১৯৯৯-২০০০ মওসুমে, যে ফাইনালে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হারায় ভ্যালেন্সিয়াকে।
বুধবার দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে চেলসিকে তাদের মাটিতেই ৩-১ গোলে হারিয়ে ৪০ বছর ফাইনালে স্থান নিশ্চিত করে অ্যাটলেটিকো মাদ্রিদ। আগের দিন বায়ার্নের মাঠে ৪-০ গোলের জয়ে ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে নিজেদের মাঠে গোলশুন্য ড্র করে খানিকটা ব্যাকফুটে ছিল অ্যাটলেটিকো। এরপর ফিরতি লেগে বিরতির ৯ মিনিট আগে তোরেসের গোলে যখন চেলসি এগিয়ে যায় তখন লন্ডনজুড়ে আনন্দের বন্যা। কিন্তু এরপর চিত্র পাল্টে যায দ্রুত্। বিরতির ঠিক আগেই সমতা ফিরিয়ে আনেন আদ্রিয়ান লোপেজ। বিরতির পর লড়াই চলে সমান তালে। কিন্তু খেলার সময় যখন ঠিক এক ঘন্টা তখন পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন দিয়েগো কস্তা। ৭২ মিনিটের সময় তুরস্কের আরদা তুরানের গোলে অ্যাটলেটিকোর জয় নিশ্চিত হয়ে যায়। ৪০ সালের পর প্রথম ফাইনালে খেলতে যাচ্ছে দলটি। এর আগে তারা সর্বেেশেষ ফাইনাল খেলেছে ১৯৭৪ সালে। এটিও একটি রেকর্ড। এর আগে ইতালির ইন্টার মিলান ৩৮ বছর বিরতিতে ফাইনালে খেলে ( ১৯৭২’র পর ২০১০)। অ্যটলেটিকো মাদ্রিদ ১৯৬২ সালে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ জেতার পর ২০১০, ২০১২ তে ইউরোপা কাপও জিতেছে। অপেক্ষা এখন চ্যাম্পিয়ন্স লীগ জেতার। দেখা যাক রিয়াল। মাদ্রিদের দশম না অ্যাটলেটিকো মাদ্রিদের প্রথম।

No comments:

Post a Comment