নারায়ণগঞ্জসহ
দেশব্যাপী হত্যা, গুম অপহরণের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে
ময়মনসিংহ জেলা কমিউনিস্ট পার্টি। বুধবার সকাল ১১টায় শহরের ঐতিহাসিক
ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন
চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন- সিপিবি ময়মনসিংহ জেলা সম্পাদক মণ্ডলীর
সদস্য ফেরদৌস আরা মাহমুদা হেলেন, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক
সাবীব তালুকদার রবীন, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি আল-আমিন আহমেদ জুন,
উদীচী জেলা কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার কামাল রবীন, মহিলা পরিষদ জেলা
কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট লীলা রায়, সিপিবির শহর কমিটির সভাপতি আব্দুর
রব মোশারফ। এ সময় বক্তারা বলেন, আগে নারায়ণগঞ্জে স্কুলছাত্র ত্বকীকে হত্যা
করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ত্বকীর খুনিদের গ্রেফতার করা হয়নি। তাদের
শাস্তি হয়নি। ত্বকীর খুনিদের শাস্তি হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের
প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে খুন হতে হতো না। আমরা অবিলম্বে এ
হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে
দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
No comments:
Post a Comment